কিশোরগঞ্জে থ্রি-জি সেবা চালু করল এয়ারটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে থ্রি-জি সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি এয়ারটেল। এ উপলক্ষে সম্প্রতি কিশোরগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা। এ সময় তিনি বলেন, ২০১৬ সালের মধ্যে সারা দেশে এয়ারটেলের থ্রি-জি সেবা চালু করার একটি মিশন রয়েছে। কারণ, এয়ারটেল বিশ্বাস করে এর মাধ্যমে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে উন্নয়ন নিয়ে আসবে।
এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ারটেলের উত্তর-পূর্ব জোনের আঞ্চলিক বিজনেস ব্যবস্থাপক এম খুরশেদ আলম, আঞ্চলিক বিক্রি ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, কিশোরগঞ্জের টেরিটরি ব্যবস্থাপক মুনতাসীরুল হক প্রমুখ।