কিশোরগঞ্জে বিনিয়োগ আকর্ষণে যোগাযোগ উন্নত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পপতি-ব্যবসায়ীদের অনেকেই যোগাযোগব্যবস্থার দুর্বলতার কারণে কিশোরগঞ্জে শিল্প স্থাপন করতে চান না। তাই বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসা-বাণিজ্য বিকাশের স্বার্থে কিশোরগঞ্জে সড়ক ও নৌযোগাযোগব্যবস্থা জোরদার করতে হবে। কিশোরগঞ্জ চেম্বার আয়োজিত এক সভায় গত বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ী-শিল্পপতিরা এ দাবি জানান। সভায় কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি আবদুস সহিদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি মাজহারুল ইসলাম ও পরিচালক বাদল রহমান, পরিবহন মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ, খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইটখোলা মালিক সমিতির সম্পাদক খালেকুজ্জামান, ব্যবসায়ী কামরুল ইসলাম প্রমুখ।