কিশোরগঞ্জে রাজস্ব বিভাগের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে করদাতা ও আইনজীবীদের সঙ্গে রাজস্ব বিভাগের কর্মকর্তারা গত রোববার মতবিনিময় করেছেন। জেলা কর আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবগঠিত ময়মনসিংহ কর অঞ্চলের কমিশনার রঞ্জন কুমার ভৌমিক, সহকারী কর কমিশনার মো. মুখলেছুর রহমান, মেহেদী হাসান খন্দকার; আইনজীবী মাহমুদুল ইসলাম, শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম, আবুল কাসেম প্রমুখ।রঞ্জন কুমার ভৌমিক বলেন, কর দিতে গিয়ে করদাতারা কোনো রকম হয়রানির শিকার হলে রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আগামী অর্থবছরে সামর্থ্য অনুযায়ী নির্ভয়ে কর দেওয়ার জন্য করদাতা ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান।