কিষানিদেরও কৃষি কার্ড দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এক আলোচনা সভায় বক্তারা কৃষকদের মতো কিষানিদেরও কৃষি কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন।বক্তারা বলেন, কৃষিকাজে নিয়োজিত নারীদেরও অবশ্যই কৃষক হিসেবে চিহ্নিত করতে হবে।ফরিদপুর প্রেসক্লাবে গতকাল শনিবার ‘কিষানিদের জীবন ও কৃষক কার্ডের প্রকৃত অবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ (সিজিসি), ফুড লাইফ প্লানেট (গ্রো) ও ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের (সিএসআরএল) সহযোগিতায় বেসরকারি সংস্থা রাসিন আলোচনা সভাটির আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাহাঙ্গীর হোসেন।