প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে অটবি সেন্টারে সম্প্রতি অটবি এবং সাউথইস্ট ব্যাংকের মধ্যে ইএমআই চুক্তি হয়েছে। এর ফলে এখন থেকে সাউথইস্ট ব্যাংকের সব ক্রেডিট কার্ড গ্রাহকেরা শূন্য সুদে অটবির ফার্নিচার কেনার সুযোগ পাবেন৷ গ্রাহকেরা সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন অটবির হেড অব সেলস হাদী এস এ চৌধুরী এবং সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কার্ড মো. আবদুস সবুর খান৷ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অটবির চেয়ারম্যান ফাল্গুনী কুন্ডু, ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু, গ্রুপ সিইও বিদ্যুত কুমার বসু, সিএফও সুরজিত রায় চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।