কিস্তিতে নভোএয়ারে ইয়াঙ্গুন ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বনিম্ন ৩ হাজার ৭১১ টাকা মাসিক কিস্তিতে মিয়ানমারের ইয়াঙ্গুন ভ্রমণের বিশেষ সুবিধা দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ জন্য আটটি বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকগুলো হলো ইস্টার্ণ ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক ও মেঘনা ব্যাংক। এই ব্যাংকগুলোর গ্রাহকেরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে নভোএয়ারে ইয়াঙ্গুনের টিকিট কিনতে পারবেন। বিজ্ঞপ্তি।