কিস্তিতে ল্যান্সার ইএক্স গাড়ি কেনার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিৎসুবিশির ল্যান্সার ইএক্স গাড়িটি এখন মাসিক ৩২ হাজার ৯৪০ টাকার কিস্তিতে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সম্প্রতি বাংলাদেশে মিৎসুবিশি মোটরসের পরিবেশক র‌্যাংগস মোটরস এবং এইচএসবিসির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। র‌্যাংগস মোটরস লিমিটেডের পক্ষে উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রশীদ ভূঁইয়া এবং এইচএসবিসির পক্ষে হেড অব কনজুমার অ্যাসেট এম রফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৭ অক্টোবর থেকে র‌্যাংগস মোটরস লিমিটেডের সব বিক্রয়কেন্দ্র থেকে এই সুযোগটি পাচ্ছেন ক্রেতারা। এতে গাড়ির ক্রেতারা এইচএসবিসি করপোরেট গ্রাহকের সব সুবিধাও উপভোগ করতে পারবেন। অবশ্য সীমিত সময়ের জন্য অফারটি শুধু ল্যান্সার ইএক্স গাড়ির নতুন ক্রেতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি।