কীটনাশকের ঋণপত্র খোলার আগে সনদ যাচাইয়ের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীটনাশক ও বালাইনাশক আমদানির ঋণপত্র বা এলসি খোলার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমদানি সনদসহ অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাইয়ের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, কীটনাশক ও বালাইনাশক আমদানির ঋণপত্র খোলার আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমদানিকারক প্রতিষ্ঠানের নিবন্ধন ও আমদানি সনদ রয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। সেই সঙ্গে কীটনাশক অধ্যাদেশ, ১৯৭১-এর আওতায় ১৯৮৫ সালে যে কীটনাশক বিধিমালা জারি করা হয়েছে, তার সঙ্গে সংগতি রেখে সনদ-সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করতে হবে।