কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করল নেসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুস্বাস্থ্য সেবাদাতাদের নিয়ে কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি
শিশুস্বাস্থ্য সেবাদাতাদের নিয়ে কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

শিশুস্বাস্থ্য সেবাদাতাদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই)। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নিউট্রিশন নাইটেঙ্গেল’ শীর্ষক আন্ত: প্রতিষ্ঠান এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক মৌলিক জ্ঞান এবং প্রাসঙ্গিক জ্ঞানের বিষয় নিয়ে শিশু স্বাস্থ্যসেবাদাতাদের জ্ঞানের মূল্যায়ন ও সচেতনতা বৃদ্ধি করা। এই প্রতিযোগিতা এনএনআইয়ের শিক্ষা বিষয়ক উদ্যোগেরই একটি অংশ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসনের উপ-উপাচার্য মো. শরফুদ্দিন আহমেদ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান সাইফুর রহমান এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাসপাতালগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মনোয়ারা হাসপাতাল, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল লিমিটেড, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড এবং আইচি (Aichi) মেডিকেল কলেজ ও হাসপাতাল।