কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে।
সকালে আনুষ্ঠানিকভাবে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম উদ্বোধন করবেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহামঞ্চদ এনামুল হক। বিশেষ অতিথি থাকবেন ৪৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবিব।
প্রাথমিকভাবে এই বন্দর দিয়ে ১২টি পণ্য আমদানি ও সব ধরনের পণ্য রপ্তানি করা যাবে। কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট উদ্বোধনের কথা থাকলেও পণ্য আমদানিকারকের অভাবে তা সম্ভব হয়নি। ঋণপত্র (এলসি) বা দুই দেশের আমদানি ও রপ্তানিকারক পাওয়ায় কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই।
এর আগে গত ৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সচিব কাজী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ জানিয়েছেন, স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।