কুমিল্লা ইপিজেডে আমেরিকা-চীনের যৌথ বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা-চীন যৌথ মালিকানাধীন কোম্পানি শুন হো (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) মোবাইল ফোন ও পার্টস শিল্প স্থাপন করবে।এই কোম্পানি ৮৪ লাখ তিন হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের মোবাইল ফোন সেট এবং যন্ত্রাংশ উৎপাদন ও রপ্তানি করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং শুন হো (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান এবং শুন হো র চেয়ারম্যান উং পিটার চুং উইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।