কুমিল্লা ইপিজেডে কাস্টমস কার্যালয় উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মো. জামাল হোসেন প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার এ কার্যালয়ের উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবহান, বাণিজ্যিক ব্যবস্থাপক আবদুল জব্বার, কাস্টমস এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন ইপিজেডের কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার নাসিরউদ্দিন আহমেদ।