কুমিল্লা ইপিজেডে চার কোটি ৩০ লাখ ডলারের বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তুর্কি-বাংলাদেশ যৌথ বিনিয়োগে মেসার্স পি অ্যান্ড এস গার্মেন্টস লিমিটেড চার কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগে একটি পোশাক কারখানা স্থাপন করবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে গতকাল সোমবার এ বিষয়ে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে সদস্য খন্দকার আখতারুজ্জামান এবং টি অ্যান্ড এস গার্মেন্টসের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওসমান আকডাক এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান এ টি এম শহিদুল ইসলাম, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমান প্রমুখ।