কুমিল্লা ইপিজেডে তাইওয়ানি কোম্পানি বিনিয়োগ বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানি কোম্পানি জিন চ্যাং সুজ (বিডি) লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তাদের জুতা তৈরির কারখানা সম্প্রসারণ করবে।সম্পূর্ণ বিদেশি এই কোম্পানির ইতিপূর্বেকার বিনিয়োগ ছিল প্রায় ৮১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় এক কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ডলার।এই বর্ধিত বিনিয়োগের ফলে জিন চ্যাং সুজ (বিডি) লিমিটেডে ৫২ বিদেশিসহ দুই হাজার ১৩৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর আগে এ কোম্পানিতে কর্মসংস্থান ছিল ৩০ জন বিদেশিসহ এক হাজার ২৬৭ জন।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও জিন চ্যাং সুজ (বিডি) লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য (প্রকৌশল) জ্ঞান রঞ্জন শীল এবং মেসার্স জিন চ্যাং সুজের চেয়ারম্যান চেইন জেমস হো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।