কুমিল্লা ইপিজেডে তুর্কি কোম্পানির বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুর্কি কোম্পানি স্টার কার্পেট প্রাইভেট লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কার্পেট ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে।এ জন্য ২০ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এতে ৬৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ও স্টার কার্পেট প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য মোয়েজ্জদ্দীন আহমেদ এবং স্টার কার্পেটের ব্যবস্থাপনা পরিচালক সামি ইজমিরলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান এ টি এম শহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।