কুমিল্লা ইপিজেডে দেশীয় কোম্পানির বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কোম্পানি ভীরিয়া কম লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে।সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এই কোম্পানি এক কোটি ২২ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে গার্মেন্টস পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ভীরিয়া কম লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি।