কুমিল্লা ইপিজেডে ভারতীয় কোম্পানি অরভিন্দ বিনিয়োগ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খ্যাতনামা কোম্পানি অরভিন্দ টেক্সটাইল মিলস লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বস্ত্র ও পোশাকশিল্পে বিনিয়োগ করবে।অরভিন্দ টেক্সটাইল মিলস লিমিটেড ভারতের সর্ববৃহৎ ফেব্রিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই কোম্পানি কুমিল্লা ইপিজেডের ৪০ হাজার বর্গমিটার আয়তনবিশিষ্ট ২০টি প্লটে তাদের কারখানা স্থাপন করে ফেব্রিক ও তৈরি পোশাক উৎপাদন এবং রপ্তানি করবে। এই শিল্প স্থাপনে তারা ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের প্রতিষ্ঠানে তিন হাজার ১৭০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ ব্যাপারে গত রোববার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও অরভিন্দ টেক্সটাইল মিলস লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং অরভিন্দ টেক্সটাইল মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেনিম) আমির আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে সই করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমদ, বেপজার সদস্য (প্রকৌশল) জ্ঞান রঞ্জন শীল, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।