কুমিল্লা সমবায় ব্যাংকে অচলাবস্থা, নির্বাচনের তাগিদ সদস্যদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সমবায় ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা কমিটি নেই, যে কারণে ব্যাংকের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে বকেয়া ঋণ পরিশোধের চুক্তি বাস্তবায়ন এবং এই প্রতিষ্ঠানের আওতাভুক্ত ৮৬টি দোকানের ভাড়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সে জন্য দ্রুত নির্বাচন দিয়ে প্রতিষ্ঠানটি রক্ষা এবং এর হারানো গৌরব পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন সদস্যরা।গতকাল শনিবার ব্যাংকের কার্যালয়ে আয়োজিত তলবি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য-দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের সাবেক সভাপতি এবং কাজীরবাজার সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সদস্য কাজী নাজমুস সা’দাত। এতে আরও উপস্থিত ছিলেন সমবায় নেতা মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শাহজাহান সিরাজী।তলবি সভায় কাজী নাজমুস সা’দাতসহ হোমনা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্য মো. নুরুল ইসলাম, বরুড়ার আড্ডা ইউনিয়ন সমিতির সদস্য মফিজুল ইসলাম, শিলমুড়ি ইউনিয়নের সভাপতি আবদুর রহিম এবং চররাম নগর সমিতির সদস্য মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে কাজী নাজমুস সা’দাত জানান, ১৯১৩ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা সমবায় ব্যাংক এ দেশে প্রথম কৃষিঋণ প্রদান করে। ঋণগ্রহীতাদের মধ্যে নয় হাজার ৪৯১ জন কৃষক মারা যাওয়ায় এবং নদীভাঙন, ভারত ও পার্বত্য চট্টগ্রামে অভিবাসনের কারণে আরও দুই হাজার ১৫১ জন কৃষক ঋণ না দিয়ে চলে গেছেন। সামনে বর্ষা মৌসুম। ব্যাংক ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। এর আশু সংস্কার দরকার।