কুমিল্লায় চলছে শিল্প ও তাঁতবস্ত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ২০ দিনব্যাপী শিল্প ও তাঁতবস্ত্র মেলা শুরু হয়েছে। এতে বিভিন্ন পণ্যের ৬০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে। স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন মঙ্গলবার নগরের টাউন হল মাঠে ওই মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, মেলার আয়োজক আবদুল মান্নান ও বিল্লাল হোসেন। এদিকে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল প্রথম আলোকে জানান, মেলায় প্রবেশে কোনো ধরনের ফি নেওয়া যাবে না; জুয়া-লটারি আয়োজন ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে, অশ্লীল নৃত্য দেখানো যাবে না প্রভৃতি শর্তে মেলার অনুমতি দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্ল