প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে কুমিল্লার একটি হোটেলে ‘টেকনিক্যাল কনফারেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। সম্মেলনে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। জিপিএইচ ইস্পাত লিমিটেডের উৎপাদিত পণ্যের গুণগতমান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (গবেষণা এবং উন্নয়ন) ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি।