কুমিল্লার বরুড়ায় শোরুম খুলেছে ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়ায় সম্প্রতি ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম উদ্বোধন করা হয়েছে। মায়ের দোয়া ইলেকট্রনিকস নামের এই শোরুমে পাওয়া যাবে ওয়ালটনের সব পণ্য। শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়ার পৌর মেয়র জসিমউদ্দিন পাটোয়ারী, ওয়ালটনের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মো. রায়হান ও সহকারী মহাব্যবস্থাপক মওদুদ পারভেজ মামুন এবং ডিস্ট্রিবিউটর আলমগীর হোসেন আলম। ইলিয়াস কাঞ্চন বলেন, দেশবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ওয়ালটনপণ্য পৌঁছে দিতেই একের পর এক শোরুম স্থাপন করা হচ্ছে। বিজ্ঞপ্তি।