কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে গত মঙ্গলবার থেকে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় পণ্যবাহী অসংখ্য ট্রাক আটকে আছে।জানা গেছে, গত মঙ্গলবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন কার পাসের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে সোনামুড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর জানান, ‘কার পাস না দেওয়ায় আমরা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা সরকারের (ভারত) কাছে কার পাসের দাবিতে আবেদন করেছি।’এ ব্যাপারে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দর এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন, ‘বিএসএফ দুই দেশের জিরো পয়েন্ট থেকে ৫০ হাত দূরে পণ্যবাহী ট্রাক রাখার নিয়ম করেছে। এতে মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বেশি দিতে হচ্ছে। অথচ ফেনীর ফুলগাজীর বেলুনিয়া জিরো পয়েন্টে দেড় শ গজের মধ্যে ট্রাক প্রবেশ করতে পারে। কার পাসের অনুমতি না থাকায় এ অবস্থা দেখা দিয়েছে।’