কুমিল্লার মনোহরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সম্প্রতি সোনালী ব্যাংকের ১১৮৬তম শাখা খোলা হয়েছে।কুমিল্লা-৯ আসনের সাংসদ মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।