কুমিল্লায় আড়ংয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এবারে কুমিল্লায় যাত্রা শুরু করেছে। ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ গতকাল বৃহস্পতিবার কুমিল্লা শহরের কান্দিরপাড়ের নজরুল এভিনিউতে ব্র্যাকের নিজস্ব ভবনে আড়ংয়ের নতুন শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, আড়ংয়ের পরিচালক তামারা আবেদ, স্থানীয় উন্নয়নকর্মী লোকমান হাকিম, পাপড়ি বসু, রোকেয়া বেগম শেফালী, মাহমুদা আক্তার এবং ব্র্যাক ও আড়ংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উদ্বোধনের পরপরই কুমিল্লা আড়ংয়ে ক্রেতাদের ঢল নামে। এটি আড়ংয়ের ১২তম শাখা। কুমিল্লায় কোনো ফ্যাশন হাউসের এটিই প্রথম শাখা।আড়ংয়ের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক রওনক জাহান বলেন, কুমিল্লাবাসীদের কেনাকাটা উপভোগ্য করতে আড়ং এই শাখা চালু করেছে।