কুমিল্লায় খাদি পণ্যের মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি আর কুটির শিল্পের নানা পণ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার নগরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে শুরু হয়েছে তিন দিনের এনজিও মেলা।মেলার উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক রেজাউল আহসান।মেলায় ৬০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফরিদ উদ্দিন, দুস্থ মা ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিলনাশি মোহসেন, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার ও অন্ধকল্যাণ সমিতির সমন্বয়ক তপন সেনগুপ্ত। এতে সভাপতিত্ব করেন মেলার সভাপতি লোকমান হাকিম।