কুমিল্লায় তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় তিন দিনব্যাপী ‘নেস্টকেয়ার আবাসন মেলা-২০১০’ শুরু হয়েছে।‘আবাসনে ভিন্ন মাত্রা’ এই স্লোগানে কুমিল্লা টাউন হল মিলনায়তনে মেলাটির আয়োজন করা হয়েছে। যা আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।মেলাটির উদ্বোধন করেন নেস্টকেয়ার আর্কিটেকচার লিমিটেডের চেয়ারম্যান এ ফয়েজ মো. জামাল উদ্দিন। এ সময় কোম্পানির প্রধান প্রকৌশলী আহসান হাবিব, জ্যেষ্ঠ প্রকৌশলী মো. আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রাজীব সাহা, মহাব্যবস্থাপক কাজী গোলাম আলী সুমন, কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. মোসলেম উদ্দিন এবং বিপণন নির্বাহী বিকাশ দাস ও নূরে আলম উপস্থিত ছিলেন।