কুমিল্লায় পূবালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি প্রসপেক্টিভ কাস্টমার্স মিট-২০১৭ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবসা সম্প্রসারণের একটি অংশ হিসেবে কুমিল্লা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য কুমিল্লা ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং কুমিল্লা অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বণিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি