কুমিল্লায় বার্জারের কার্যালয় উদ্বোধন ও ডিলার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একই দিনে বার্জারের চার জেলার ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়।শহরের আশ্রাফপুর ইপিজেড সড়কে কুমিল্লা কার্যালয় এবং সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।সম্মেলনে কোম্পানির কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার ৪০০ ডিলার উপস্থিত ছিলেন।এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বার্জারের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মহসিন হাবীব চৌধুরী, মহাব্যবস্থাপক (ডেকোরেটিভ) সৈয়দ মো. আবু শাহেদ ও কুমিল্লা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফোরকান উদ্দিন হেলাল। এতে সভাপতিত্ব করেন কোম্পানির কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক শামীম আহমেদ চৌধুরী। সম্মেলনে জানানো হয়, বার্জার কুমিল্লা থেকে ২০০৮ সালে ৩১ কোটি টাকা, ২০০৯ সালে ৩৯ কোটি ও ২০১০ সালে ৫৫ কোটি টাকা আয় করে। আর ২০১০ সালে সারা দেশে ৭০০ কোটি টাকার ব্যবসা করে বার্জার। রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার শুধু ব্যবসা নয়, নানা ধরনের সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত থেকে মানুষকে সেবা দিয়ে আসছে।