কুমিল্লায় ব্যাংক বন্ধ থাকবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের কারণে সিটি করপোরেশন এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা কাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ তথ্য জানায়।নির্বাচনী এলাকার শাখা ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার জন্য আগামীকাল সব ব্যাংকের শাখা বন্ধ রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।