কুমিল্লায় ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের আয়োজনে কুমিল্লার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমিতে ১৩ আগস্ট ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী ব্যাংক এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল উদ্দিন, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর আলী এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন। সভায় বিভিন্ন ব্যাংকের ১০০ জন এসএমই উদ্যোক্তার মধ্যে প্রায় ৪৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি