কুমিল্লায় যমুনা ব্যাংকের বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কুমিল্লার দাউদকান্দির ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে সম্প্রতি বিনা মূল্যে চক্ষুশিবির, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, ভাষাসৈনিক ড. জসিমউদ্দিন আহমেদ এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। চিকিৎসাশিবিরে ২ হাজার ৫০২ জনকে ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়। ২৩৩ জনকে চক্ষু অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।