প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা কর অঞ্চল গত ডিসেম্বর মাসে ২০২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। এই আয় ১৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে ৬ কোটি টাকা বেশি। মঙ্গলবার কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক রাজস্ব সভায় লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আদায় হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। উপকর কমিশনার মো. আখেরীজ্জামান গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান। সভায় যুগ্ম কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ ও মো. মাহমুদুল হাছান ভুঁইয়া উপস্থিত ছিলেন।