কুমিল্লায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে মধ্য সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলায় ৫০ মেগাওয়াট উৎপাদন-ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। আগামী মাসের (সেপ্টেম্বর) মাঝামাঝি সময় এটির নির্মাণকাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সব পক্ষ আশা করছে।জানা গেছে, ৬৫১ কোটি টাকা ব্যয়ে ‘দাউদকান্দি ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র’ নামের এই প্রকল্পটি নির্মিত হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধানে এটি নির্মাণ করছে চায়না কেব্ল কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তারা ২০১০ সালের ৭ নভেম্বর তিতাস উপজেলার শোলাকান্দি এলাকায় গোমতী নদীর পাড়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু করে।চুক্তি অনুযায়ী ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে পিডিবির সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল আনাম প্রথম আলোকে জানান, নির্ধারিত সময়ের মাস দেড়েক আগেই এটির নির্মাণকাজ শেষ হবে। সে অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।এদিকে এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত হবে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান।