কুর্মিটোলায় পিজিটিআইয়ের বিটিআই ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়ার (পিজিটিআই) অনুমোদিত বিটিআই ওপেন ২০১৬। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এবারের আয়োজনের প্রাইজ মানি ৩৫ লাখ ভারতীয় রুপি। টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন উপমহাদেশের উল্লেখযোগ্য কয়েকজন খেলোয়াড়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মো. জামাল হোসেন মোল্লা। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করছেন এন থাংগারাজা, অনুরা রহনা, কে প্রবাগারান। ভারতের পক্ষে আছেন ফিরোজ আলী মোল্লা, শামীম খান, উদয়ন মানে, অজিতেশ শান্ধু। বিজ্ঞপ্তি।