কুলাউড়ায় সবজি চাষিদের ঋণ দিল বিকেবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামের বরবটি চাষিদের কৃষিঋণ দিয়েছে। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার উপমহাব্যবস্থাপক কবির আহমেদ।এতে আরও উপস্থিত ছিলেন বিকেবির মৌলভীবাজার শাখার কর্মকর্তা গোকুল চন্দ্র রায়, কুলাউড়া শাখার ব্যবস্থাপক ইমারত হোসেন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এন এম খালেদ।