কুষ্টিয়া চেম্বারের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) ২০১২-১৪ মেয়াদি পরিচালনা পর্ষদ সম্প্রতি দায়িত্ব নিয়েছে।চেম্বারের নতুন পরিচালনা পর্ষদে মো. আবুল কাশেম সভাপতি, জাহিদুর রানা জ্যেষ্ঠ সহসভাপতি ও এস এম কাদেরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। পরিচালকেরা হলেন: রাকিবুজ্জামান সেতু, এস এম আলমগীর আলম, আবদুল খালেক মণ্ডল, অজয় সুরেকা, মাসুদ রানা, নাসির উদ্দিন মৃধা, আক্কাচ আলী, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আতাউর রহমান, খন্দকার জিয়াদুল হক, হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম, শাকিল আহম্মেদ, মুক্তারুজ্জামান চৌধুরী, আফাজউদ্দিন আহামেদ, নূর হোসেন দুলাল ও সিরাজুল হক।নতুন পর্ষদের দায়িত্ব নেওয়ার আগে চেম্বার ভবনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বারের বিদায়ী পর্ষদের সভাপতি মজিবর রহমান।