কুষ্টিয়ায় এমটিবির শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায়, ‘মেধা’-এর মাধ্যমে কুষ্টিয়ার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে। কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাজি মো. রবিউল ইসলাম শিক্ষার্থীদের বৃত্তি দেন। অন্যদের মধ্যে মেধার প্রেসিডেন্ট খন্দকার সালাউদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল বায়েস মিয়া, এমটিবি কুষ্টিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি