কুষ্টিয়ায় টিসিবির ডিলাররা পণ্য তুলছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে কুষ্টিয়ায় এখনো ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়নি। কারণ এই জেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৮ জন ডিলারের কেউই এখনো রোজার পণ্যগুলো তোলেননি। রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গত ২৪ জুন থেকে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়, যা চলবে ৭ জুলাই পর্যন্ত। এই কাযর্যক্রমের আওতায় একেকজন ডিলারের এক থেকে পাঁচ টন চিনি, ৫০০ থেকে এক হাজার ২০০ কেজি মশুরের ডাল, এক হাজার ৫০০ কেজি ছোলা, ৪০০ থেকে এক হাজার লিটার খোলা সয়াবিন তেল বিক্রির কথা রয়েছে। এ ছাড়া ডিলাররা চাইলে প্রত্যেকে আরও ২০০ লিটার পামওলিন তেল এবং যতটা ইচ্ছা খেজুর বরাদ্দ নিতে পারেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার প্রথম আলোর সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, টিসিবির পণ্যের মান ভালো নয়, আবার লাভও হবে কম। সে জন্য তাঁরা টিসিবির পণ্য তুলতে খুলনা যাচ্ছেন না। কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব গতকাল বুধবার টিসিবির ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে ডিলাররা জানান, লাভ কম হবে বলে তাঁরা টিসিবির পণ্য উত্তোলন করছেন না।তবে টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. বজলুর রশীদ দাবি করেন, ‘পণ্যের মান খুবই ভালো। ডিলাররা বেশি লাভ করতে চায় বলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।’এদিকে রমজানের পর ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বজলুর রশীদ জানান।