কুষ্টিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের ৬৩তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা সদরের নবাব সিরাজউদ্দৌলা রোডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৬৩তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল সম্প্রতি প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র মো. আনোয়ার আলী। এতে সম্মানিত অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ কে এম সাহিদ রেজা।এ ছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরী ও নতুন শাখার ব্যবস্থাপক আশরাফ-বিন-আজহারসহ স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিএমএর সাধারণ সম্পাদক আমিনুল হক রতন, জাসদের সভাপতি গোলাম মহসীন, মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি খন্দকার সামসুল আলম দুদু এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডি এম নাসিরউদ্দিন মৃধা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।