কুড়িগ্রামে দুর্গতদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংকের ত্রাণ বিতরণ
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার আওতায় গত শুক্রবার কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। ত্রাণ বিতরণে যেসব উপকরণ ছিল চাল, চিনি, ডাল, লবণ, সয়াবিন তেল ও ওরস্যালাইন। ত্রাণ বিতরণ করা হয় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন, ধামশ্রেনী ইউনিয়ন এবং সদর উপজেলার মণ্ডলপাড়ায়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের হারাধন চন্দ্র দাস, রংপুর জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার (রাজস্ব) এ কে মারুফ হাসান, উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, আওয়ামী লীগের উলিপুর উপজেলা শাখার সভাপতি মতি শিউলি, স্ট্যান্ডার্ড ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক কাজী রায়হানুল হক, সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ আবদুর রহীম (অনীক), পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোস্তফা নকিব আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি।