প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলের ১০ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিল বিকাশ। গত সপ্তাহজুড়ে বন্যাকবলিত উত্তরের জেলা কুড়িগ্রামের চারটি ইউনিয়নের ২ হাজার পরিবারকে খাদ্য ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়। জেলার চিলমারী এবং চর রাজীবপুর উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্রের দুর্গম চরে অবস্থিত খেরুয়ার-চর, অষ্টমীর-চর ও থানাহাট এবং কোদাল কাটি ইউনিয়নে ইঞ্জিনচালিত নৌকায় করে ৩০ মেট্রিক টন ত্রাণ বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হয়। পরিবারপ্রতি দুই সপ্তাহ চলার উপযোগী চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিকাশের পক্ষ থেকে হেড অব সেলস ইমন কল্যাণ দত্ত, হেড অব এক্সটারনাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিমসহ একটি দল এই ত্রাণকাজে অংশ নেয়। বিজ্ঞপ্তি