কুড়িগ্রামে ভূমিহীনদের মাঝে জনতা ব্যাংকের সুদমুক্ত ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম জেলার ভূমিহীন ও প্রান্তিক কৃষকের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে।জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিনটি ইউনিয়নে গত মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নের ৩৯ জন ভূমিহীন ও প্রান্তিক কৃষককে তিন লাখ ১৩ হাজার টাকা দেওয়া হয়।কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কৃষিঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক মো. এনামুল হক চৌধুরী, নজিবর রহমান ও বলরাম পোদ্দার, মহাব্যবস্থাপক মো. আয়াত আলী, কোম্পানি সচিব মো. মোসাদ্দেকুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর মিয়া।