কুড়িগ্রামে হিমাগারের নির্মাণকাজ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে নতুন একটি হিমাগারের নির্মাণকাজ শুরু হয়েছে। কুড়িগ্রাম-উলিপুর সড়কের আমিনবাজার (কেতার মোড়) এলাকায় মোস্তফা কোল্ড স্টোরেজ নামের এই হিমাগারটি নির্মাণ করা হচ্ছে।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান গত সোমবার প্রধান অতিথি হিসেবে হিমাগারটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মহসীন আলী, উপমহাব্যবস্থাপক মো. খলিলুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. আকতারুজ্জামান ও ব্যবস্থাপক নুর মোহাম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মোস্তফা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা, বাবর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মো. বাবর আলী, ব্যবসায়ী মো. শামছুল ইসলাম মণ্ডল, লুৎফর রহমান বক্সী প্রমুখ।জনতা ব্যাংকের অর্থায়নে ১২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এই হিমাগারটি স্থাপন করা হচ্ছে।