কুড়িগ্রামের চরে নেই ঈদের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে শেষ মুহূর্তে ঈদের বাজার জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। শহরের মানুষ তো বটেই, গ্রামের মানুষেরাও এখন ছুটছে শহরের বিপণিবিতানগুলোতে। তবে জেলার চরগুলোর মানুষের মধ্যে এবার ঈদের আমেজ নেই। দুই দফা বন্যায় ব্যাপক ফসলহানি হওয়ায় তারা আছে অর্থকষ্টে।কুড়িগ্রাম বাজার, জেলা পরিষদ মার্কেট ও নছর উদ্দিন মার্কেট ঘুরে দেখা গেছে, বিপণিবিতানগুলোতে উঠেছে বাহারি নতুন পোশাক। আর সেগুলো কিনতে ভিড় করছে সব বয়সী মানুষ।মহানবী ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ইত্তেখারুল আলম বলেন, তৈরি পোশাক, থান কাপড় ও শাড়ির বেচাকেনা বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, সব ধরনের কাপড়ের দামই এবার বেশি। সুযোগ বুঝে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিচ্ছেন।বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে সব ধরনের কাপড় ও তৈরি পোশাকে দাম বেড়েছে ৩০ শতাংশ পর্যন্ত।এদিকে দুই দফা বন্যায় পাট ও অন্যান্য ফসল নষ্ট হওয়ায় চরের কৃষকদের হাতে টাকা নেই। কুড়িগ্রাম সদরের ঝুনকারচরের কৃষক ইউনুছ আলী বলেন, ‘দুই বিঘা জমিতে পাট করছিলাম। আশা ছিল, ঈদের সময় বিক্রি করি পরিবারের সবার জন্য নতুন জামা-কাপড় কিনব। কিন্তু দুইবার বন্যায় সব শেষ করি দিছে।’কাশেমেরচরের আমিনুল ইসলাম বলেন, ‘চরের মানুষের ঈদ নাই বাহে। বন্যায় সব শ্যাষ করি দিছে।’চর থেকে হাঁস, মুরগি ও ছাগল বিক্রি করতে যাত্রাপুর হাটে এসেছেন দিনমজুর আবুল কাশেম। বলেন, ‘এগলা ছাড়া বেচনের আর কিছুই নাই। এগলা বিক্রি কর‌্যা ঈদের সময় ছাওয়াল-পাওয়ালের মুখে কিছু দিম।’