কুয়েতের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কুয়েতের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি হয়েছে। এর ফলে এখন থেকে কুয়েত ও বাংলাদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানকে যেকোনো এক দেশে কর দিলেই চলবে।
গত বুধবার কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন ও কুয়েতের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি খলিফা এম হামাদা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।