প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ২০১৪ সালের আন্তর্জাতিক জিসিএসআই এবং জিসিই এ-লেভেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে। গত শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেনডন ম্যাকশেরি প্রমুখ। অনুষ্ঠানে তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে মোট ৫০০ জন মেধাবীকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।