কৃষকের ব্যাংক হিসাব প্রায় ৯৬ লাখে উন্নীত
দেশের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোয় গত বছর শেষে কৃষকের ১০ টাকার ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৯৬ লাখে উন্নীত হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১২ সালের ২৭ ডিসেম্বরে এসে রাষ্ট্র মালিকানাধীন আটটি ব্যাংকে কৃষকের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ৮৮ হাজার ৯৩৩। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক হিসাব আছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, যার সংখ্যা ২৫ লাখ। এরপর আছে সোনালী ব্যাংকে, যার সংখ্যা ২২ লাখ ৪৮ হাজার।কৃষকের ব্যাংক হিসাবসহ মুক্তিযোদ্ধা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী, ক্ষুদ্র জীবন বিমাগ্রহীতা ও অন্যান্য ১০ টাকায় খোলা ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৫১ হাজার ১৬৬।অন্যান্যের মধ্যে রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হতে অনুদানপ্রাপ্ত দুস্থ ব্যক্তি, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুবিধাভোগী শ্রমিক, আইলাদুর্গত ব্যক্তি ইত্যাদি।প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছর শেষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীর হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৩ হাজার ৮৮৬। এ ছাড়া মুক্তিযোদ্ধার হিসাব এক লাখ নয় হাজার ৫৩৮, ক্ষুদ্র জীবন বিমাগ্রহীতা (১০০ টাকার হিসাব) আট হাজার ৩৫৫ ও অন্যান্য ১০ টাকার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৪৫৪।