কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য অধ্যাপক শামসুল আলম বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।অন্যদিকে স্পেকট্রা হেকসা ফিডের পরিচালক (অপারেশন) মো. আহসানুজ্জামান লিন্টুকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।সমিতির সদ্য সমাপ্ত ১৪তম বার্ষিক সম্মেলনে এই নির্বাচন সম্পন্ন করা হয়। এতে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নতুন পরিষদ আগামী দুই বছর (২০১২-১৩) মেয়াদে দায়িত্ব পালন করবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।কমিটিতে আ হ ম কায় খসরু জ্যেষ্ঠ সহসভাপতি, এ এস এম আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ এবং এস এম মনিরুজ্জামান স্বপন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।