কৃষি উন্নয়নে ন্যাশনাল এগ্রিকেয়ার ও ইতালির ভ্যালাগ্রো কাজ করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের কৃষি খাতের উন্নয়ন তথা ফসলের চাষাবাদে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কৃষিভিত্তিক কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ার এবং ইতালিভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান ভ্যালাগ্রো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে।গতকাল বুধবার ন্যাশনাল এগ্রিকেয়ারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানানো হয়। সভায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন, নতুন কৃষিপ্রযুক্তি, উপকরণের ব্যবহার ও বিপণন, পরিবেশবান্ধব কার্যক্রম প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এইচ ভুইয়া এবং ভ্যালাগ্রোর বিপণন বিভাগের পরিচালক স্টেফানো অ্যামাদেই, ব্যবসা উদ্ভাবন বিভাগের পরিচালক জনা আলবার্তো এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান আকাশ কোতোভানি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।