কৃষি ও অবকাঠামো প্রাধান্য পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিগ্রুপ বলেছে, ২০১০-১১ অর্থবছরের জন্য ঘোষিত এই জনপ্রিয়তামুখী বাজেটে পল্লি উন্নয়নের লক্ষ্যে প্রধানত কৃষি ও অবকাঠামোগত খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে।সে অনুযায়ী কৃষি খাতে মোট সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ক্ষেত্রে চার হাজার কোটি টাকার ভর্তুকিসহ সার ও বীজ বিতরণ, কৃষিঋণ বিতরণের পরিমাণ বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা প্রভৃতি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে অবকাঠামোত খাতে বিদ্যুৎ খাতের জন্য বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে ৬১ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ছয় হাজার ১০০ কোটি টাকায় প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে সড়ক, পানি সরবরাহ ও স্যানিটেশন বা পয়োব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। সরকার বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কার্যক্রম জোরদারকরণে জোর দিয়ে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল (বিআইএফএফ) গঠন করেছে। সিটিগ্রুপের এশিয়া ইকোনমিকস টিম বাংলাদেশের ২০১০-১১ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে এসব কথা বলেছে। সিটি বলেছে, নতুন বাজেটে রাজস্ব আয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের চেয়ে ১৬ দশমিক ৯ শতাংশ বেশি প্রাক্কলন করা হয়েছে। কর ও মূল্য সংযোজন করের (মূসক) ওপর জোর দিয়ে এটি করা হয়েছে।